রাজধানীতে লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৮:৩৩ আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৯:১৬

রাজধানীতে লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট রাজধানীর ডেমরার কোনাপাড়া মাদ্রাসা রোডের পাশা টাওয়ারে লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। ১০ তলা ভবনের পাঁচ, ছয় ও সাততলায় আগুন ছড়িয়ে পড়েছে। ভবনটিতে লাইট ও ফ্যান তৈরির কারখানা ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ডেমরার কোনাপাড়ার মাতুয়াইলে ১০ তলা পাশা টাওয়ারের ছয়তলায় লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।

তিনি আরও জানান, পরে সংখ্যা বাড়িয়ে এখন ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

/এসএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম