দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে ফুলবাড়িয়া মার্কেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৩:০১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৩:০১

উচ্ছেদ অভিযান ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকান অপসারণে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টা থেকে এ অভিযান শুরু করা হয়। করপোরেশনের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

তবে উচ্ছেদের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিল। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এই মার্কেটে অভিযান শুরু করে ডিএসসিসি।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান চালানো হয়। তখন অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় ব্যবসায়ীরা কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেয় ও অভিযান বন্ধ করতে নানা স্লোগান দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। ৭ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তিন শতাধিক দোকান গুড়িয়ে দেয় ডিএসসিসি। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, এই মার্কেটের ভেতরে আরও অনেক অবৈধ দোকান রয়েছে। সেগুলো আজ উচ্ছেদ দেওয়া হবে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের