এবার ফুলবাড়ীয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে মাঠে নামছেন সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ০১:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০১:৪৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এবার মাঠে নামছেন সংস্থাটির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। করপোরেশনের এই উচ্ছেদকে অবৈধ আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধনে অংশ নেবে তিনি।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর হাইকোর্টস্থ কদম ফোয়ারার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তার জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমন।

গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন পর্যন্ত দুই-তৃতীয়াংশ দোকান উচ্ছেদ করেছে সংস্থাটি। ডিএসসিসির হিসেবে এই মার্কেটে ৯১১টি নকশা বহির্ভূত দোকান রয়েছে। তাদের সবাইকে উচ্ছেদ করা হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, উচ্চ আদালতের নির্দেশে এবং করপোরেশন বোর্ড সভার অনুমোদনের মাধ্যমে এসব দোকানের বৈধতা পেয়েছেন তারা। বৈধতা পেয়ে তারা প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্স ফিসহ বকেয়া ভাড়া পরিশোধ করেছেন। কিন্তু কোনও কারণ ছাড়াই এই দোকানগুলো ভেঙে দিতে নির্দেশ দিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা। করপোরেশনের বোর্ড সভায় দোকানগুলোর অনুমোদন দেওয়ার পরেও ওই অভিযানকে অবৈধ বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাবেক মেয়রের। এ অবস্থায় ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠিতব্য ওই মানববন্ধনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের অনুরোধে এই মানববন্ধনে অংশগ্রহণ করবো। তাদের দাবি আদায়ে কথা বলবো। সাবেক মেয়র হিসেবে সিটি করপোরেশনের এই অবৈধ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়া দরকার বলে আমি মনে করছি।
তিনি বলেন, ওই ৯১১টি দোকান অবৈধ বলার সুযোগ নেই। যথাযথ প্রক্রিয়ায় এসব দোকানের বৈধতা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান মেয়র আইনের তোয়াক্কা না করে এসব দোকান ভেঙে দিয়ে লক্ষাধিক দোকানি, কর্মচারীকে পথে বসিয়েছেন।

এসব দোকান বৈধতা দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি সাঈদ খোকনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওই সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। এই মামলা এখন তদন্ত করছেন সিবিআই।

মামলার বিষয়ে সাঈদ খোকন বলেন, এটা তাপসের রাজনৈতিক প্রতি হিংসা। সে রাজনৈতিক ফায়দা লোটার জন্য দেলুকে দিয়ে এসব নোংরামি করাচ্ছে। তাপস দেলুর ফাঁদে পা দিয়েছেন। এতে দল এবং তার সম্মান হানি হচ্ছে।

তিনি বলেন, ওই মার্কেটের জন্মলগ্ন থেকে হাজারটা অনিয়ম-দুর্নীতি করেছেন দেলু। আমি দায়িত্ব থাকা অবস্থায় তার লাগাম টেনে ধরেছিলাম। তদন্ত করলে তার সত্যতা বেরিয়ে আসবে।

 

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান