লক্ষ্মীবাজারে গুঁড়িয়ে দেওয়া অবৈধ মার্কেটের জায়গায় খেলার মাঠ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার (৩১ জানুয়ারি) বিকালে দাফতরিক এক বৈঠকে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমানকে এই নির্দেশনা দেন।
নির্দেশনা প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘ঢাকা মহানগরীতে খেলার মাঠের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে, জনস্বাস্থ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। ডিএসসিসি মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আমরা শিগগিরই খেলার মাঠ গড়ে তোলার কার্যক্রম শুরু করবো।’
অবশেষে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৭৩-৭৪ সুভাষ বোস এভিনিউ এর লক্ষীবাজার মেইন রোড সংলগ্ন অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৪০টি কাপড়ের দোকান ও কাঁচা বাজার গুঁড়িয়ে দেওয়া হয়।








