এমন রঙহীন বসন্ত কেউ কবে দেখেছে

ঢাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০

‘হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’- সুফিয়া কামালের মনের বিষণ্ণতা যেমন বসন্ত বরণের কথা ভুলিয়ে দিয়েছিল কবিকে। করোনায় কবির মতো আমাদের মনেও যেন বিষণ্ণতার চাপ। এমন দিনে উচ্চ স্বরে শোনা যায় কোকিলের সুমধুর ডাক। এবার কোকিলের মধুর ডাকেও যেন বিষণ্ণতার ছোঁয়া।

গাছে গাছে কচি পাতা আর নানা রঙের ফুলে সেজেছে প্রকৃতি। এমন আবহ বলে দিচ্ছে এখন বসন্ত। ক্যাম্পাস খোলা মানেই বসন্তেই নানা রঙের সমারোহ। তবে এবার বন্ধ ক্যাম্পাসে নেই কোনও আয়োজন। গাছের পাখিরাও যেন বিষণ্ণ। এমন রঙহীন বসন্ত কেউ কবে দেখেছে?

প্রতি বছর নানা আয়োজনে বরণ করে নেওয়া হতো এই ঋতুরাজকে। অন্যান্য বছর পহেলা ফাল্গুনের দিন প্রিয় মানুষদের নিয়ে বসন্তের অনুষ্ঠানে আসতো অনেকে। এবার সে সুযোগও থাকছে না। নিরবতা আর নিস্তব্ধতায় ঘিরে আছে চারুকলার বকুল তলা। করোনা পরিস্থিতির জন্য উৎসব উদযাপনের অনুমতি পায়নি জাতীয় বসন্ত উদযাপন কমিটিও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল বলেন, এবারের বসন্ত তার কাছে অন্য রকম। সব সময় বসন্তে উৎসব মুখর দেখেছেন তিনি। এবারের বসন্ত সম্পূর্ণ আলাদা। এ বসন্তকে ঘিরে তার নেই কোনও পরিকল্পনা।

তিনি আরও জানান, প্রকৃতি বসন্তকে বরণ করে নিতে প্রস্তুত। গাছে নতুন পাতা গজিয়েছে, ফুল ফুটেছে। প্রকৃতির চেহারা পাল্টে গেছে। এ দিনে বিভিন্ন রঙে রঙিন প্রকৃতি। কিন্তু করোনার জন্য এবার বসন্তর দিন কোথাও যাওয়ার ইচ্ছে নেই তার।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম