রাইড শেয়ারিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ২০:৫৯আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:০১

যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার নির্দেশনাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও। বৃহস্পতিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে পাঠাও জানিয়েছে, পাঠাও-এর পক্ষ থেকে মোটরবাইক চালক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সবসময় অগ্রাধিকার দেয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় করোনাকালে চালকদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা মাস্ক, স্যানিটাইজার ব্যবহারসহ সকল স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে চলছেন। সাধারণ যাত্রী ও চালকদের কথা ভেবে মোটরবাইকে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বন্ধ রাখার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তাই বিআরটিএসহ সংশ্লিষ্ট সকলের নিকট পাঠাওয়ের একান্ত অনুরোধ, পর্যাপ্ত যানবাহনের অভাবের শিকার লাখ লাখ নগরবাসীর সীমাহীন ভোগান্তি ও কর্মহীন তরুণ-বেকার মোটরবাইক চালক ও তাদের পরিবার পরিজনদের রুটি-রুজির কথা বিবেচনাপূর্বক মানবিক কারণে রাইড শেয়ারিং অ্যাপের আওতায় মোটরবাইকের মাধ্যমে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনাটি অবিলম্বে প্রত্যাহার করা হোক।

পাঠাও আরও জানায়, মোটরবাইকে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং যাত্রীসেবা বন্ধ করে দেয়ায় চালকদের অফলাইনে (অর্থাৎ অ্যাপ-বহির্ভূত) যাত্রী পরিবহনের প্রবণতা বৃদ্ধি পাবে। এতে বিদ্যমান স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা ও সড়ক এবং যাত্রী নিরাপত্তা আরও মারাত্মক ঝুঁকিতে পড়বে। সম্প্রতি কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে গণপরিবহনে যাতায়াত, অফিস পরিচালনা ইত্যাদি বিষয়ে সরকার থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। আমরা মনে করি উক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণপূর্বক নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সেবা প্রদান সম্ভব। কিন্তু গত ৩১ মার্চ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক ঘোষণাতে দুই সপ্তাহের জন্য অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরবাইকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। এতে মানবিক সংকটে পড়েন হাজার হাজার মোটরবাইক চালক ও যাত্রীরা।

 

 
/সিএ/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী