ভ্যান থেকে মাছ কেনা যাবে রাজধানীর ১৬ এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১০:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১০:৪৫

লকডাউনের মধ্যেও সুলভ মূল্যে মাছ কেনা যাবে। সামুদ্রিক ও মিঠাপানির বিভিন্ন জাতের সতেজ ও ফরমালিনমুক্ত মাছ বাসার কাছেই কেনার সুযোগ পাবেন রাজধানীবাসী। রাজধানীর ১৬টি এলাকায় ফিশভ্যানের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। এতে করে বাজারে ভিড় কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যে ১৬ এলাকায় ভ্যান থাকবে

ইস্কাটন লেডিস ক্লাব সংলগ্ন (সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত), মিরপুর ডিওএইচএস (সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত), মিরপুর ডিওএইচএস (নতুন ভবন) (দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত), মহাখালী ডিওএইচএস (সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত), ধানমন্ডি (সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত), গুলশান (সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত), বনানী ডিওএইচএস (সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত), বারিধারা (দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত), সেচ ভবন (সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত)।

শংকর (সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত), সচিবালয় গেট (দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত), আজিমপুর কলোনি (দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত), সেগুনবাগিচা (দুদক অফিসের সামনে) (দুপুর সাড়ে  ১২টা থেকে দেড়টা পর্যন্ত), এজিবি কলোনি, মতিঝিল (দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত), মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন (দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত), ধানমন্ডি-২৮ (বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত)।

দেশে বিদ্যমান করোনা পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন, পরিবহন, সরবরাহ ও বিপণন অব্যাহত রাখার উদ্যোগের কথা জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, জননিরাপত্তা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ সদর দফতর, হাইওয়ে পুলিশ সদর দফতর, মৎস্য অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কেন্দ্রীয় কাউন্সিল, বাংলাদেশ অ্যাকুয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন ও ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বরাবর পাঠানো হয়েছে।

/ইউআই/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম