বাস ছাড়া সবই চলে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১১:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১১:৪৮

দিন যতই যাচ্ছে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন যেন ততই শিথিল হয়ে পড়ছে। লকডাউনের শুরুর দিকে নগরীর সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও এখন বাস ছাড়া সব ধরনের পরিবহনই দেখা যাচ্ছে। একইসঙ্গে সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের চলাচলে ১১ দফা নির্দেশনা দিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার।

তবে সরেজমিন দেখা গেছে, লকডাউনের মধ্যে নগরীতে যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি, মোটরসাইকেল সবই চলছে। দিন দিন এর সংখ্যা আরও বাড়ছে। পুলিশের চেক পোস্টগুলোতেও কড়াকড়িও কমেছে অনেক। মানুষও রাস্তায় বের হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, রাস্তায় যাত্রীবাহী বাস নেই। তবে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের বেশ চাপ রয়েছে। কোনও কোনও জায়গায় স্বাভাবিক সময়ের মতোই ট্রাফিক সামাল দিতে হচ্ছে পুলিশ সদস্যদের। এমনকি কিছু সিগন্যালে ছোটখাটো যানজটও দেখা গেছে।

সকালে, নগরীর হাতিরঝিল, বিজয় সরণি ও নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ চেক পোস্টগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। বিগত কয়েক দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি ছিল অনেক বেশি।

লকডাউনের শুরুর দিকে সড়কে চলাচলরত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় একজন করে যাত্রী পরিবহন করতে দেখা গিয়েছিল। তবে এখন দুই থেকে তিন জনের বেশিও চলাচল করছে। দায়িত্বরত পুলিশ সদস্যরাও তেমন একটা তদারকি করছেন না। সকালে অফিস সময়ের দিকে কিছুটা কড়াকড়ি দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চেকপোস্ট ছেড়ে অনেক ট্রাফিক সদস্যদের আশপাশের গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে।

মালিবাগের আবুল হোটেল মোড়ে গাড়ির বেশ চাপ দেখা গেছে। মতিঝিল, কাকরাইল, পল্টন, শাহবাগ অঞ্চল ঘুরেও সড়কে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

হাতিরঝিলের রামপুরা ব্রিজ অংশের চেকপোস্টে দায়িত্বর একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা যাকেই ধরি তিনি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে যে ১৮টি শর্ত দিয়েছে তার আওতায় পড়ে যান। তখন তো কাউকে বারণ করা যায় না, এ কারণে যানবাহনের চাপ বেশি বলে মন্তব্য করেন তিনি।

 

/এসএস/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম