২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৮:৫৯আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৮:৫৯

২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শনিবার (২৪ এপ্রিল) রানা প্লাজা ধসের ৮ বছর পূর্তিতে নিহতদের স্মরণে জুরাইন কবরস্থান ও স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

সকাল ৯টায় সংগঠনটির সভাপতি রাজেকুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, রতন মিয়া এবং সকাল ১০টায় সাভারে সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, দপ্তর সম্পাদক সৌমিত্র কুমার দাস’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন, ফাটল ধরা ভবনে জোর করে প্রায় পাঁচ হাজার শ্রমিককে কাজ করতে ঢুকিয়ে ১১৩৬ জন শ্রমিককে হত্যা, ৩ শতাধিক শ্রমিক নিখোঁজ, তিন সহস্রাধিক শ্রমিককে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার জন্য যারা দায়ী, ৮ বছর অতিক্রান্ত হলেও কেন তাদের শাস্তি হয়নি?

নেতৃবৃন্দ বলেন, জনমনে বিশেষত মালিকদের মনে এই বিশ্বাস জন্মেছে যে, শ্রমিককে মেরে ফেলার জন্য শাস্তির কোন ব্যাপার নেই। এটা কোন অপরাধ নয়। তাই বাঁশখালীতে এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রে ৮ ঘণ্টা কাজ, বকেয়া বেতন পরিশোধের দাবি করায় ৭ জন শ্রমিককে গুলি করে মেরে ফেলা হলো। তারপর হত্যাকারী অপরাধীদের আড়াল করতে মজুরির দাবিতে আন্দোলনরত ঐ শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।

রানা প্লাজা হত্যাকাণ্ডের জন্য ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলেও ভবন মালিক সোহেল রানা ছাড়া আর কেউ কারাগারে নেয় কেন? এই প্রশ্ন রেখে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে রানা প্লাজায় সহস্রাধিক শ্রমিক হত্যার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২৪ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা করতে হবে। কর্মক্ষেত্রে মৃত্যুতে আজীবন আয়ের সমান ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের বিধানযুক্ত করতে শ্রম আইন সংশোধন করতে হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও কাজে ফেরার নিশ্চয়তা বিধান করতে হবে। রানা প্লাজা ভবনের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিক কলোনি ও নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদী নির্মাণ করতে হবে। কর্মক্ষেত্রের নিরাপত্তা আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ করোনা দুর্যোগে শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও নগদ সহায়তা এবং বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার দাবি করেন।

এসময় আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, সৌমিত্র কুমার দাস, আহমেদ জীবন, রায়হান, নুর আলম, দুলাল এর নেতৃত্বে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এবং আফজাল হোসেন, এস.এম.কাদির, মনির হোসেন মলি, দাউদ আলি মামুন এর নেতৃত্বে রি-রোলিং শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রানা প্লাজা ধসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

জিএম/এনএইচ
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী