‘মানুষের পাশে মানুষের মাঝে’ এই স্লোগানকে সামনে রেখে এবারও মহামারি করোনার সময় খাদ্য সহায়তা দিচ্ছে পারটেক্স গ্রুপের এম এ হাসেম ট্রাস্ট। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, অসহায়, দুস্থ মানুষের জন্য ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের নিকট এসব খাদ্য সামগ্রী তুলে দেন পারটেক্স পরিবারের পক্ষে হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী।
এসময় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি মিজান মালিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল (মিনিকেট), ৫ কেজি আলু, তেল ১ লিটার, পেঁয়াজ ২ কেজি, সেমাই ১ প্যাকেট, লবন ১ কেজি, পোলার চাল ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, সাবান ১ পিচ, মসুরী ডাল ১ কেজি।
উল্লেখ্য, গত বছর মহামারী করোনায় এম এ হাসেমের নেতৃত্বে পারটেক্স পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এই খাদ্য সহায়তা ভবিষ্যতেও পারটেক্স পরিবারের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানানো হয়।









