ডিএনসিসিতে লিফটযুক্ত ৫টি ফুটওভার ব্রিজ হবে: আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২১, ১৫:৪১আপডেট : ১৫ মে ২০২১, ১৫:৪১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকায় লিফট সম্বলিত পাঁচটি ফুটওভার ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এজন্য ইতোমধ্যে স্থান নির্দিষ্ট করাও হয়েছে। বিদ্যমান একটি এস্কেলেটর ফুটওভার ব্রিজসহ আরও সাতটি এস্কেলেটর সম্বলিত ব্রিজও নির্মাণের কাজ চলছে বলে জানান আতিক।

শনিবার (১৫ মে) ডিএনসিসি নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। দ্বিতীয় মেয়াদে মেয়র পদে দায়িত্ব নেওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আতিক তার দায়িত্বকালে নগরী ও নগরবাসীর জন্য বিভিন্ন পদক্ষেপ, প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রকৌশল বিভাগের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে আতিক বলেন, পাঁচটি ফুটওভার ব্রিজ তৈরি করা হবে যেগুলোতে লিফট থাকবে। একটি ফুটওভার ব্রিজ, প্রগতি সরণিতে শহীদ আবরার ফুটওভার ব্রিজে এস্কেলেটর আছে। আরও সাতটি ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে যেগুলোতে এস্কেলেটর থাকবে।

এছাড়াও আমরা আমাদের ২৪টি পার্কের মধ্যে ছয়টি পার্ক দখলমুক্ত করেছি; আরও ১৮টি উদ্ধারে কাজ চলছে। নতুন ১৮টি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। ১১ কিলোমিটার সাইকেল লেন তৈরি করে দিয়েছি আমরা। ডিএনসিসির বিভিন্ন সড়কে ৪৬ হাজার লাইট স্থাপনে কাজ করছি, ইতোমধ্যে ২৮ হাজার লাইট স্থাপন করা হয়েছে।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা হচ্ছে জানিয়ে আতিক জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আতিক বলেন, আমিনবাজারের ল্যান্ডফিলে আসা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি চীনা কোম্পানির সঙ্গে আমরা ‘এমওইউ’ করে ফেলেছি। আমরা তাদের দৈনিক তিন টন বর্জ্য ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা দেব। তারা বিদ্যুৎ উৎপাদন করে পিডিবি’র (পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) কাছে বিক্রি করবে।

সংবাদ সম্মেলনে কাউন্সিলরদের দুর্নীতি জড়িয়ে পড়া, বর্জ্য ব্যবস্থাপনায় কাউন্সিলরদের ‘সিন্ডিকেট’ ও তাদের সম্পত্তির হিসেব বিষয়ে এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, আমরা ১৫ নম্বর ওয়ার্ডে সড়ক দখল করে থাকা কাউন্সিলরের বাড়ি কিন্তু ভেঙেছি। যে কাউন্সিলরের বিরুদ্ধেই আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না এই বার্তা কিন্তু পরিষ্কার।

নগর পরিকল্পনাবিদদের ফুটওভার ব্রিজ ধারণা নিয়ে প্রশ্ন আছে, তাহলে কেন ফুটওভার ব্রিজের মতো প্রকল্পে লিফট, এস্কেলেটর স্থাপন করে বাজেট বাড়ানো হচ্ছে; এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, এই প্রশ্ন আমারও। ফুটওভার ব্রিজ যে মাথার উপরে থাকে, এটা আমরাও চাই না। আমরা চেয়েছিলাম মাটির নিচ দিয়ে করতে। অনেক জায়গায় এর সম্ভাব্যতা নিয়ে আমরা কাজ করেছি, করছি। তাছাড়া অনেক জায়গায় এই মুহূর্তে উন্নয়ন কাজ চলছে। কিন্তু স্বল্প মেয়াদে এটা করা এখনই সম্ভব না। কাজেই দীর্ঘ মেয়াদে মাটির নিচ দিয়ে নেওয়া হবে আর আপাতত স্বল্প মেয়াদের জন্য ফুটওভার ব্রিজ নিয়ে কাজ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে ডিএনসিসি প্রধান নির্বাহী সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশল কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এনএইচ
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম