বৃদ্ধাশ্রমের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সংবাদকর্মী, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ২০:৫১আপডেট : ১৬ মে ২০২১, ২০:৫১

রাজধানীর মিরপুর পাইকপাড়ায় বৃদ্ধাশ্রমে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ইত্তেফাকের দুই সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শনিবার (১৫ মে) ইত্তেফাকের সংবাদকর্মী মাইন উদ্দিন আরিফ রাজধানীর মডেল থানায় সাধারণ ডায়েরিটি (জিডি) করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ঈদের দিন (১৪ মে) রাজধানীর মিরপুরের পাইকপাড়া দোতলা মসজিদের পাশে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড ইজ কেয়ার’ নামে বৃদ্ধাশ্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইত্তেফাকের অনলাইন বিভাগের দুই সংবাদকর্মী হামলার শিকার হন। ইত্তেফাকের অনলাইন সংবাদকর্মী মাইন উদ্দিন আরিফ ও ক্যামেরাপার্সন তানভীর আহমেদ এসময় আহত হন। এসময় তাদের সঙ্গে থাকা ক্যামেরা এবং মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হয়। দুই সংবাদকর্মী ওপর হামলা চালায় বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেন।

সাধারণ ডায়েরির বিষয়ে ইত্তেফাকের অনলাইন বিভাগের সাংবাদিক মাইন উদ্দিন আরিফ বলেন, ঈদের দিন দুপুর ১২টার দিকে আমরা সংবাদ সংগ্রহের জন্য ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’র প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের লাঞ্ছনার শিকার হই। নিজেদের পরিচয় দেওয়ার পরও আমরা তার হাত থেকে রেহাই পাইনি।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন