রাজধানীর শাহজাহানপুরের কমলাপুর পোস্ট অফিস গলি থেকে ৫৮৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (৮ জুন) বেলা ১২টার দিকে র্যাব-৩ অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুরের আউটার সার্কুলার (রোডের কমলাপুর পোস্ট অফিস গলি সংলগ্ন বটতলাস্থ চায়ের দোকানের সামনে থেকে ৫৮৫ গ্রাম হেরোইনসহ মো. মনিরুজ্জামান ও শহিদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত এই মাদক ব্যবসার কার্যক্রম করে আসছে বলে জানিয়েছে।









