‘অভিযোগ পেলে পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৪:২৯আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:০৯

ক্লাবে ভাঙচুরের ঘটনায় পরীমণির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার।

বৃহস্পতিবার (১৭ জুন) মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গুলশানের অল কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে কোনও ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ৯৯৯-এর মাধ্যমে কমিউনিটি ক্লাবে মদ খেয়ে ভাংচুরের ঘটনাটি জানতে পারে পুলিশ।

বোট ক্লাব ও অল-কমিউনিটি ক্লাবের ঘটনায় পরীমণিকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, মামলাগুলো চলমান রয়েছে। এ ছাড়া একটি মামলা ঢাকা জেলায়। চিত্রনায়িকা পরীমণিকে প্রয়োজনে অবশ্যই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা সম্ভব হবে।

/আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম