রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না গণপরিবহন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ০৯:২৯আপডেট : ২২ জুন ২০২১, ০৯:২৯

লকডাউনের কারণে রাজধানী ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না কোনও ধরনের গণপরিবহন। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ও আমিনবাজার বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, গাবতলী ব্রিজের আগে থেকেই গণপরিবহনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। তবে জরুরি সার্ভিসের আওতায় যেসব পরিবহন রয়েছে সেগুলোকে চলাফেরা করার সুযোগ দেওয়া হচ্ছে।

পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অফিসগামীরা গণপরিবহন থেকে নামিয়ে দেওয়ার কারণে বৃষ্টি উপেক্ষা করে সবাই পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে ছুটছেন। সাভার থেকে আসা আমিন বলেন, ‘আমি গুলিস্তানের বাসে উঠেছিলাম। কিন্তু আমিনবাজার আসার আগেই আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এ কারণে পায়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছি।’

পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অফিসগামীরা সাভার থেকে আসা চাকরিজীবী আমিনুল বলেন, ‘বাস বন্ধ থাকায় আমরা হেঁটে যেতে বাধ্য হচ্ছি।’

আমিনবাজার থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজধানীগামী বাস এ সময় বৃষ্টিতে ভিজে গন্তব্যের দিকে যেতে বাধ্য হন সবাই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমিন বাজার ব্রিজের আগে থেকেই গণপরিবহনগুলো ঘুরিয়ে দেন। সাভার থেকে যেসব বাস ঢাকা সিটির বিভিন্ন গন্তব্যে ছুটতো, সেসব গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে হঠাৎ গণপরিবহন চলাচল বন্ধ করায় ক্ষোভ জানান অনেক যাত্রী। আবার অনেকে ইতিবাচক থাকলেও কেউ কেউ মনে করেন আগে থেকে জানিয়ে গণপরিবহন বন্ধ করা উচিত ছিল।

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম