মগবাজার প্লাজার পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ২২:৩৫ আপডেট : ২৭ জুন ২০২১, ২৩:৩৮

রাজধানীর মগবাজার প্লাজার পাশে ৭৯ নম্বর ভবন রাখিনীড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের ধানমন্ডি বিভাগের সহকারী কমিশনার মাসুম তপু।

রবিবার (২৭ জুন) ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে মগবাজার প্লাজায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

এ ঘটনায় দুজনের মুত্যু নিশ্চিত করেছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত ১১ জন এসেছেন। এদের মধ্যে দুজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন।

বিস্ফোরণের বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের অনেককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং গুরুতর আহত কয়েকজনকে ওয়ারলেস কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মগবাজার প্লাজার পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। ভবনটিতে একটি মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।

মগবাজারে বিস্ফোরণে ঘটনায় আহত ২০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত ও নিহিত, মাসুদ, শহীদ, সেন্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।

মগবাজার প্লাজার পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

/এআরআর/এআইবি/এনএল/এমআর/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ‘হাইকোর্ট দেখতে’ হয় ভুক্তভোগীদের
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪, মামলা ৩৭
চ্যাটজিপিটিতে এলো ব্যক্তিগত চ্যাট লক করার নতুন সুবিধা
চ্যাটজিপিটিতে এলো ব্যক্তিগত চ্যাট লক করার নতুন সুবিধা
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট