‘মুহূর্তেই সব ধ্বংসস্তূপ’

নুরুজ্জামান লাবু
২৭ জুন ২০২১, ২২:৪৯আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৩৭

‘বাসেই বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ, বিস্ফোরণ। একটু পর দেখি ভাঙা গ্লাসের বিভিন্ন অংশ লেগে শরীর কেটে-ছিঁড়ে গেছে। আশপাশের অনেকেই রক্তাক্ত। মনে হলো মুহূর্তের মধ্যে কোনও ধ্বংসযজ্ঞ নেমে এসেছে’—কথাগুলো বলছিলেন রাজধানীর মগবাজার প্লাজার পাশের ভবনের বিস্ফোরণে আহত শিক্ষার্থী শাহ নেওয়াজ। ঘটনার পর ঢাকা মেডিক্যাল থেকে চিকিৎসা নিয়ে আবারও ঘটনাস্থলে আসেন তিনি। সেখানে কথা হয় বাংলা ট্রিবিউনের সঙ্গে।

৭৯ আউটার সার্কুলার রোডের রাখিনীড় নামের ওই তিনতলা ভবনের নিচতলায় ছিল গ্র্যান্ড কনফেকশনারি, বেঙ্গলমিট ও শর্মা হাউজের দোকান। দোতালায় সিঙ্গারের শোরুম ও তিনতলায় রয়েছে অনলাইন নিউজপোর্টাল 'অপরাজেয় বাংলা' এর কার্যালয়। এখন অবশ্য নিচতলায় ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই। দোকানপাট সব ভেঙে তছনছ।

ভবনের বিপরীতে আড়ংয়ের শোরুম। শোরুমের সামনের কাচ ভেঙে সব তছনছ। ঘটনার সময় ভবনের সামনে থাকা বাসগুলোর অবস্থা আরও বেগতিক। শুধু কঙ্কালের মতো কিছু অংশ ঠায় দাঁড়িয়ে রয়েছে।

‘মুহূর্তেই সব ধ্বংসস্তূপ’

মক্কা পরিবহন বাসের মালিক বাবুল জানান, বিস্ফোরণের পরপরই চালক ফোন দেওয়ার পর তিনি ঘটনাস্থলে আসেন। তার গাড়ি একেবারে ভেঙে চুরমার। চালক ও সহকারী সবাই আহত। বাসটাও সেখানেই কঙ্কালসার অবস্থায় পড়ে আছে।

ঘটনাস্থলে হাজির হয়েছে ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। কেন বিস্ফোরণ হয়েছে বলা যাচ্ছে না। তবে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে বিস্ফোরক ছিল কিনা খতিয়ে দেখছি। 

 

‘মুহূর্তেই সব ধ্বংসস্তূপ’

 

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’