মুক্তিযুদ্ধ মঞ্চ নাটোরের সম্পাদক সেন্টুর মুক্তির দাবিতে ঢাকায় প্রতিবাদ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
৩০ জুন ২০২১, ১৯:০৮আপডেট : ৩০ জুন ২০২১, ১৯:০৮

মুক্তিযুদ্ধ মঞ্চের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা।

বুধবার ( ৩০ জুন) বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করে সংগঠনটি।

সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মো. আল মামুন।

সমাবেশে আমিনুল ইসলাম বুলবুল বলেন, মোস্তাফিজুর রহমান সেন্টুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নামে ফেসবুক আইডি খোলার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ‘ডেইলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ নামে একটি পেজে প্রধানমন্ত্রীর প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে প্রচার করা হতো যা একজন আওয়ামী পরিবারের সদস্যের অন্যতম কাজ। এই পেজে সরকারবিরোধী কোন পোস্ট নেই। আমরা সেই পেজে কোন সরকারবিরোধী লেখা খুঁজে পাইনি।

তিনি বলেন, ভুয়া ইউটিউব একাউন্ট, ফেসবুক আইডি, পেজ, গ্রুপ ইত্যাদি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত সরকারবিরোধী নানারকম অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একজন অনলাইন একটিভিস্ট সেন্টুকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোস্তাফিজুর রহমান সেন্টু নাটোরে স্থানীয় গ্রুপিং রাজনীতির শিকার হয়েছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন স্বাধীন, সহ-সম্পাদক নাইমুল ইসলাম নাইমসহ প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী