কোরবানির বর্জ্য পরিষ্কারে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের অনুরোধ পরিচ্ছন্নতাকর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৪:৪৮আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৪:৪৮

কোরবানির বর্জ্য পরিষ্কার করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাছে যথাসময়ে বেলচা, কাটা, হ্যান্ড-গ্লাবস, পলিথিন, ব্লিচিং পাউডার, স্যাভলন, ঝাড়ু ইত্যাদি সরবরাহের অনুরোধ জানিয়েছে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডর (পিডব্লিউসিএসপি)। সোমবার মিরপুর-২ এ সংগঠনটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে পিডব্লিউসিএসপি’র সভাপতি নাহিদ আক্তার লাকি বলেন, ‘আপনারা জানেন, রাজধানী ঢাকার বাসাবাড়ির ময়লা আর্বজনা অপসারণ ও ব্যবস্থাপনার মূল দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশনের। কিন্তু প্রতিষ্ঠান দুটি শুধু নির্ধারিত কন্টেইনার থেকে ল্যান্ডফিল্ডে ময়লা অপসারণের কাজ করছে। তাদের যে জনবল রয়েছে তা দিয়ে বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করা সম্ভব হয় না। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা শুধু শহরের প্রধান প্রধান সড়কে ঝাড়ু দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। তাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডরের প্রায় ৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী নাগরিকদের বাসা বাড়ির ময়লা সংগ্রহ করে সিটি করপোরেশনের কন্টেইনারে পৌঁছে দেয়।’

তিনি বলেন, ‘মহামারি করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে আমাদের পরিচ্ছন্নকর্মীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করলেও তাদের সরকারের পক্ষ থেকে করোনার সম্মুখ যোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা পরিচ্ছন্নতাকর্মীদের করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে স্বীকৃতি দানের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রত্যেকের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দানসহ আর্থিক সাহায্য প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

লাকি বলেন, ‘গত ১৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠ পর্যায়ে সিআই ও সিও-সহ প্রাথমিক বর্জ্য অপসারণকারী পিডব্লিউসিএসপি’র সদস্যদের সমন্বয়ে যৌথ সভা কোভিড-১৯ এর কারণে আগের মতো অনুষ্ঠিত না হওয়ায় আজকের এই সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।’

তিনি বলেন, ‘কোরবনির পশুর বর্জ্য দ্রুত অপসারণের এই চ্যালেঞ্জিং কাজ মনিটরিং করার জন্য পিডব্লিউসিএসপি’র পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও একটি ভ্রাম্যমাণ টিম কাজ করবে। ঈদুল আজহার এক সপ্তাহ আগে থেকে পিডব্লিউসিএসপি’র সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে বাসাবাড়ীর ময়লার সঙ্গে কোরবানির পশুর গোবর ও খড়কুটা সংগ্রহ করছে এবং ঈদ ও পরবর্তী ৩ দিন তাদের কোনও প্রকার ছুটি থাকে না এবং তারা এভাবেই কঠোর পরিশ্রমে লিপ্ত থাকে। আমরা আশা করছি, অতীতের মতো ভবিষ্যতেও আপনারা অবহেলিত এই পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকবেন।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের