আজকেই কোরবানি শেষ করুন, অনুরোধ দক্ষিণের মেয়রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৬:৩৭আপডেট : ২২ জুলাই ২০২১, ১৬:৩৭

আজকের মধ্যেই কোরবানির পশু জবাই দেওয়ার কাজ শেষ করতে ঢাকাবাসীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে নগরভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঢাকাবাসীকে এই অনুরোধ জানান তিনি।

মেয়র বলেন, ঢাকাবাসীকে নিবেদন করছি, আজকের মধ্যেই কোরবানির শেষ করুন। আমাদের বিশাল জনবল নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম করে যাচ্ছে। তাদেরও ঈদ আছে, বিশ্রামের প্রয়োজন আছে। একদিন অন্তত ঈদের ছুটি দিতে চাই।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার তাপস আরও বলেন, নিতান্তই কেউ যদি আজকের মধ্যে কোরবানি শেষ করতে না পারেন, তবে অনুগ্রহ করে নিজ দায়িত্বে বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নিকটবর্তী বর্জ্য স্থানান্তর কেন্দ্রে রেখে আসুন।’

মেয়র তাপস আরও বলেন, গত তিনদিন ধরে আমাদের জনবল কাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরাও একটানা কাজ করে চলেছে। বাস্তবতা হলো- আমরা একদিকে বর্জ্য অপসারণ করে আসি, লোকজন আবারও উন্মুক্ত স্থানে তা ফেলে আসে। তাই শতভাগ অপসারণের পরও কিছু বর্জ্য থেকে যায়। এটা প্রত্যাশিত নয়। আমরা যে ব্যাগ সরবরাহ করেছি, দয়া করে তা সংগ্রহ করুন এবং ব্যগে ভরে পশুর বর্জ্য আমাদের সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করুন। উন্মুক্ত স্থানে ফেলবেন না।’

মৌসুমী চামড়া ব্যবসায়ীরা অনেক জায়গায় চামড়া ফেলে যাচ্ছেন জানিয়ে বলেন, আজ (২২ জুলাই) সকাল থেকে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় নর্দমার সামনে, অনেকে চামড়া বিক্রি করতে না পেরে ফেলে গেছেন। এটা অত্যন্ত গর্হিত কাজ। বারবার বলছি, কোনোভাবেই যেন নালা-নর্দমা বন্ধ না হয়, এখানে বর্জ্য ফেলবেন না। কারণ এখনও বর্ষা চলচে। নর্দমা বন্ধ হলেই দেখা যাবে দূষিত পানিতে নগরী ডুবে যাবে।

গতকালের পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার কথা জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘দুপুর ২টার মধ্যে গতকালের পশুর বর্জ্য শতভাগ অপসারিত হবে। কিন্তু দ্বিতীয় দিনও প্রায় ৩০ শতাংশ কোরবানি দেওয়া হয়। আজকে যেগুলো জবাই হবে, সেসব বর্জ্য আমরা আগামী ১০ ঘণ্টার মধ্যে অপসারণ করবো।’

আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৮ হাজার টন কোরবানির পশুর ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান মেয়র।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক বিপুল চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

/এসএস/এফএ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি