মশক নিয়ন্ত্রণ কক্ষে হঠাৎ মেয়র তাপস, অভিযোগ পেলেই অভিযানের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৬:৫০আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৬:৫৩

মশক নিধনে চালু করা নিয়ন্ত্রণ কক্ষে হঠাৎ প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

এর আগে সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনে পরিবহন শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করে নগর ভবনে ফেরন তিনি। এসময় মেয়র মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং উৎস নিধন করার লক্ষ্যে দক্ষিণ সিটি প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করেন। সকাল ১০টা ৪২ মিনিটে তিনি নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করেন। এরপর জানতে চান সকাল থেকে নিয়ন্ত্রণ কক্ষে কতগুলো অভিযোগ এসেছে। কর্তব্যরত কর্মকর্তারা বলেন, ১২টি অভিযোগ পড়েছে। মেয়র সেই তালিকা নিয়ে প্রথমে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার ইকবাল শান্টুকে ফোন করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাস্তা ক্লাব নামক স্থানে অভিযান পরিচালনার নির্দেশনা দেন মেয়র।

তারপর ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হককে ফোন দেন এবং তাকে মিন্টু রোডস্থ যে বাসাগুলোতে এডিস মশার লার্ভা রয়েছে বলে অভিযোগ এসেছে সেখানে যেতে বলেন। এরপর তিনি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুন রশিদ শুভ্রকে ফোন দেন এবং প্রদত্ত ঠিকানায় অভিযান পরিচালনার নির্দেশনা দেন। 

এরপর মেয়র অন্যান্য অভিযোগগুলোর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

পরে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেসবুক লাইভে এসে উল্লিখিত জায়গায় মশার লার্ভা পান হন বলে জানান। কয়েকটি অভিযানে মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে। 

এদিকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে মোট ২৪টি অভিযোগ আসে। সকল অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিলর বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান পরিচালনার নির্দেশনা দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি