মিরপুরে দুই রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ২১:২৩আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২১:২৩

রাজধানীর মিরপুরে দ্য হাব রুফটপ এবং দ্য ইটালিয়া নামে দুই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এই জরিমানা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে অনেক পণ্যে আমদানিকারকের কোন স্টিকার পাওয়া যায়নি, স্বাস্থ্য সনদ পাওয়া যায় নাই এবং অনিবন্ধিত অবস্থায় পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী হাব রুফটপকে ২ লাখ এবং দ্য ইটালিয়াকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া উভয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে  দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়!

অভিযানকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার ও অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি দল উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম