রাজউকের ১২৯ ভবন পরিদর্শন, ডেঙ্গু বিষয়ে সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২০:৫৪আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২০:৫৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক ১২৯টি ভবন পরিদর্শন করেছে। ভবন নির্মাণ তদারকি ও ডেঙ্গুর বিস্তার রোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুই সিটি করপোরেশন এলাকায় পরিচালিত বিশেষ এই অভিযানে নগরবাসীকে ডেঙ্গু বিষয়ে সতর্ক করা হয়।

রাজউক পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. মোবারক হোসেন জানান, এডিস মশার বংশ বিস্তার রোধ এবং নির্মাণ ব্যত্যয় তদারকি করতে রাজউকের আওতাধীন ৮টি জোনে আজ ১৯টি টিম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩টি নির্মিত ও ২৭টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩৬টি নির্মিত ও ৪২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।

পরিদর্শন কার্যক্রম চলাকালীন এডিস মশার বংশ বিস্তার রোধে মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ভবন মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে পরিষ্কার করানো হয়। এ সময় ব্লিচিং পাউডার, মশা-নাশক স্প্রে এবং কেরোসিন তেল ছিটানোর পাশাপাশি ভবনের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান