হরিণ বিক্রি করে চিড়িয়াখানার আয় ৩৬ লাখ টাকা

চৌধুরী আকবর হোসেন
২০ আগস্ট ২০২১, ১৫:০০আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৫:৩৬

হরিণ বিক্রি করে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার আয় হবে ৩৬ লাখ টাকা। এছাড়া শিগগিরই বিক্রি করা হবে ময়ূর।

করোনাকালে নির্বিঘ্ন পরিবেশ পেয়ে পশু-পাখির প্রজনন বেড়েছে চিড়িয়াখানায়। এরমধ্যে হরিণ ও ময়ূরের বাচ্চা দেওয়ার হারও বেশি।

ধারণ ক্ষমতার বেশি হওয়ায় উদ্বৃত্ত হরিণ ও ময়ূর বিক্রির উদ্যোগ নিয়েছে জাতীয় চিড়িয়াখানা। তবে উদ্বৃত্ত পশু-পাখি রংপুর চিড়িয়াখানাসহ অন্যান্য চিড়িয়াখানায়ও দেওয়া হচ্ছে। আর কিছু পাখি অবমুক্ত করা হয়েছে।

হরিণ বিক্রি করে চিড়িয়াখানার আয় ৩৬ লাখ টাকা

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আবদুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার বিক্রির অনুমতি দিয়েছে, তাই হরিণ ও ময়ূর বিক্রি করা হবে। করোনা মহামারির এ সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী চিড়িয়াখানা বন্ধ ছিল দীর্ঘ সময়। নিরিবিলি পরিবেশ পেয়ে অনেক পশু-পাখির বাচ্চা আমরা পেয়েছি। অতিরিক্ত পশু-পাখি সংকুলান করা কঠিন হয়ে যাচ্ছে, তাই আমাদের বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে।

এক জোড়া হরিণ কিনতে চিড়িয়াখানাকে দিতে হবে ১ লাখ ৪০ হাজার টাকা। আর এক জোড়া ময়ূর কিনতে দিতে হবে ৫০ হাজার টাকা।

কীভাবে কেনা যাবে হরিণ আর ময়ূর- এমন প্রশ্নের জবাবে ডা. মো. আবদুল লতিফ বলেন, কেউ কিনতে আগ্রহী হলে আমাদের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে  আমরা আগ্রহী ব্যক্তিকে একটি সম্মতিপত্র দেবো। সেই সম্মতিপত্র নেওয়ার পর তিনি বন বিভাগের কাছ থেকে পজিশন সার্টিফিকেটের আবেদন করবেন। বন বিভাগ হরিণ বা ময়ূর পালনের জায়গা, সক্ষমতা এসব বিষয়ে তথ্য নিয়ে তাকে অনুমতি দেবে। বন বিভাগের কাছে থেকে অনুমতি পেলে, সেই ব্যক্তির কাছে হরিণ বা ময়ূর বিক্রি করবো।

‘কোনও অবস্থায় হরিণ জবাই করে খাওয়া যাবে না। বিক্রি করা এসব হরিণ ও ময়ূর লালন-পালনে সহায়তা করবে প্রাণিসম্পদ অধিদফতর। কোনও সহায়তা লাগলে সংশ্লিষ্ট জেলার প্রাণিসম্পদ অফিস সহায়তা করবে।’

হরিণ বিক্রি করে চিড়িয়াখানার আয় ৩৬ লাখ টাকা

উন্মুক্ত করা প্রসঙ্গে ডা. মো. আবদুল লতিফ বলেন, হরিণ ও ময়ূরের চাহিদা আছে, তাই বিক্রি করা হচ্ছে। তবে বিক্রি না হলে আমরা সুন্দরবন, সাফারি পার্কেও দিতে পারি।

তবে এখন ময়ূর ডিম পাড়ার সময় হওয়ায় আবেদন থাকলেও বিক্রি করা হচ্ছে না বলে জানান মো. আবদুল লতিফ। তিনি বলেন, আমরা আবেদন পেয়েছি। আগ্রহীদের অপেক্ষা করতে বলেছি। ময়ূরের ডিম পাড়ার মৌসুম শেষ হলে আমরা তাদের কাছে হস্তান্তর করবো।

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক 
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন