পল্লবীতে পিকআপ ভ্যানের চাপায় শিশু নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২১, ১০:৪১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৪১

রাজধানীর পল্লবীতে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যানের চাপায় আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম মো. সায়েম। শনিবার (২৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

মিরপুরের ১১ নম্বর সেকশনের আদর্শ নগর ১৩ নম্বর রোডের বাসিন্দা রিকশাচালক মো. হীরা মিয়ার ছেলে সায়েম। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। 

শিশুটির বাবা মো. হীরা মিয়া জানান, সকালে সায়েম বাসার বাইরে বের হয়। সেখানে মুরগী বহনকারী একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। শিশুটিও পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর ভ্যানের চালক গাড়িটি স্টার্ট দিতেই শিশুটিকে ধাক্কা দেয়। এতে সায়েম নিচে চাপা পড়ে। গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের