ট্রেড লাইসেন্স ও খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ‘নেই’ প্রজেক্ট হিলশার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ০০:১৪আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০০:১৪

মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট সংলগ্ন ‘প্রজেক্ট হিলশা’ রেস্টুরেন্ট পরিদর্শনে গিয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম। 

সোমবার (৩০ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে মনিটরিং টিম ‘প্রজেক্ট হিলশা’ পরিদর্শন করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, পরিদর্শনকালে প্রজেক্টের বেকারি শাখায় মেয়াদোত্তীর্ণ ফুড এডিটিভ পাওয়া যায়। এসময় চিলারের অপরিষ্কার মেঝেতে অনিয়ন্ত্রিত তাপমাত্রায় ও উন্মুক্ত অবস্থায় হিমায়িত খাবার সংরক্ষণ, ফ্রিজে একই সঙ্গে কাচা ও রান্না করা খাবার সংরক্ষণসহ অন্যান্য অনিয়ম লক্ষ্য করা যায়। 

এ ছাড়া প্রজেক্ট হিলশার হালনাগাদ ট্রেড লাইসেন্স ও খাদ্য কর্মীদের স্বাস্থ্যসনদ প্রদান করতে পারেনি প্রতিষ্ঠানটি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিম মেয়াদোত্তীর্ণ ফুড এডিটিভ জব্দ করে এবং সংশোধনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। প্রজেক্ট হিলশা কর্তৃপক্ষ আগামী এক মাসের মধ্যে সব বিষয় সংশোধন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়। 

অভিযানকালে মনিটরিং অফিসার এম ইমরান হোসেন মোল্লা, মো. আসলাম উদ্দীন, বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত হোসেন, সহকারী পরিচালক আসমা উল হোসনাসহ কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম