'ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমানোর সিদ্ধান্ত অযৌক্তিক'

বাংলা ট্রিবিউন নিউজ
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসের সিদ্ধান্তটি অযৌক্তিক এবং আত্মঘাতী বলে মন্তব্য করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

রবিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

সংগঠনটি থেকে বলা হয়, কারিগরি শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোনও পক্ষের পূর্ব মতামত ও গবেষণা ছাড়াই গত ২৪ মে শিক্ষা মন্ত্রণালয় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে হ্রাস করে ৩ বছরে রূপান্তরের লক্ষ্যে একটি কমিটি গঠন করছে। তাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার শংকা থেকে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। 

তাদের মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবমূল্যায়িত হবে। দেশ-বিদেশের কর্মক্ষেত্রে পদোন্নতিতে বাধাগ্রস্তসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এছাড়াও দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বিশ্বের অন্যান্য দেশের কোর্সের চেয়ে নিম্নমানের হয়ে যাবে বলেও তারা মন্তব্য করেন। 

এছাড়াও তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। সংগঠনটি থেকে জানানো হয়, দাবি আদায়ে তারা ৭ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরে মধ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান