পুলিশের পদবিন্যাস ও কনস্টেবল নিয়োগ নিয়ে অপরাধ পর্যালোচনা সভায় আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৩

পদবিন্যাস, পদ সৃষ্টি ও কনস্টেবল নিয়োগের বিষয়টি পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় দিনে ওঠে এসেছে। এছাড়া, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মুলতবি থাকা বিভাগীয় মামলাগুলোর গতি আনার বিষয়ে আলোচনা করা হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া এন্ড পাবলিকেশন্স শাখার এআইজি মো. কামরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, আলোচনায় গণমাধ্যম ব্যবস্থাপনা, অপারেশন্স কার্যক্রমে আরও কিভাবে গতি আনা যায়, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিকল্পনা, বাজেট ব্যবস্থাপনা এবং পুলিশের গাড়িগুলো রক্ষণাবেক্ষণের জন্য আরও কি ধরনের তৎপরতা জোরদার করা প্রয়োজন এসব বিষয় পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে ওঠে আসে। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আগামীকাল (১৪ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অপরাধ পর্যালোচনা সভা শেষ হবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান