সেজান জুস কারাখানায় অগ্নিকাণ্ড, এখনও মর্গে অজ্ঞাত ৭ মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫

রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত সাতটি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিচয় শনাক্ত করতে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (মর্গ) ফরেনসিক বিভাগের চিকিৎসকরা চার মরদেহের হাড় থেকে ডিএনএ  নমুনা সংগ্রহ করেছেন। 

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাকসুদ। 

নারায়ণগঞ্জ জেলার সিআইডি পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাসেম ফুডস লিমিটেডে আগুনের ঘটনায় সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর দুপুরে চার মরদেহের হাড়গোড় উদ্ধার করা হয়। সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এরপর গত ৯ সেপ্টেম্বর আরও একজনের মরদেহ (হাড়গোড়) উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, সেখানেও ফরেনসিক কার্যক্রম শেষ হয়েছে। 

ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, ফরেনসিক কার্যক্রম শেষে মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। এর আগে পরিচয় না পাওয়া তিনটি মরদেহ রয়েছে। এ নিয়ে রূপগঞ্জ ট্রাজেডি ঘটনায় সাতটি মরদেহ ঢামেক মর্গে রয়েছে।

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম