রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭

রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন শেখ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।

তিনি শ্যামপুর আলী বহর এলাকায় মিডিয়া অনলাইন নামে একটি নেটের প্রতিষ্ঠানে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মৃতের ভগ্নিপতি কামরুল হাসান বলেন, ইমন তাদের প্রতিষ্ঠানে কাজ করতো। দুপুরে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকাল তিনটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আতিয়ার শেখের ছেলে ইমন। বর্তমানে ওই প্রতিষ্ঠানেই থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান