গুলিস্তানের ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৮:১১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:১১

রাজধানীর পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের ৯৮ নম্বর দোকানের সামনে ফুটপাত থেকে আজ (১০ অক্টোবর) বেলা ১১টায় একজন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল নীল রঙা প্রিন্টের ম্যাক্সি। তবে তার পরিচয় জানা যায়নি। 

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে স্টেডিয়ামের পাশে ফুটপাত থেকে তারা ওই নারীর মৃতদেহ উদ্ধার করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুর সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যায়, বার্ধক্যজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। আমরা এখন তার পরিচয় জানার চেষ্টা করছি।’

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান