পানিসম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব বাড়াতে হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৮:১০আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:১০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সময়ের চাহিদায় গ্রিন এনার্জি, গ্রিন জব এবং জীববৈচিত্র্যের মাধ্যমে পানিসম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব বাড়াতে হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত ইউনিডো এবং সিটি অফ ভিয়েনার উদ্যোগে ব্রিজ ফর সিটিস-২০২১ এর অংশ হিসেবে গ্রিন রিকভারি অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন বিষয়ক মেয়র'স রাউন্ড টেবিল বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন, বায়ো-ডিগ্রেডেবল পলিথিন ব্যাগ ব্যবহার এবং প্লাস্টিক সার্কুলারিটির মাধ্যমে সার্কুলার ইকনোমি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে এ বিষয়ে ইউনিডো'র কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

ডিএনসিসি মেয়র জনকল্যাণে পার্ক, খেলার মাঠ ও গণপরিসর নির্মাণ, খাল পুনরুদ্ধারের মাধ্যমে নৌ-চলাচলের ব্যবস্থা, কৃষক বাজার স্থাপনের মাধ্যমে কৃষকের শাকসবজি শহরবাসীর মাঝে বিক্রির সুযোগ করে দেওয়ার কথাও উল্লেখ করেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান