সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পদযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৮:৫৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৮:৫৩

দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুরের প্রতিবাদে সভা ও পদযাত্রা করেছে বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এবং পাঠাগার আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২৫ অক্টাবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ‘গ্রন্থপাঠ রুখবে সাম্প্রদায়িকতা’ র্শীষক এই সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত কালো পতাকা নিয়ে পদযাত্রা করেন তারা।

পদযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী বলেন, ‘স্বাধীন বাংলাদেশে এখনও স্বাধীনতাবিরোধীরা সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এসব ন্যাক্কারজনক হামলার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় কোনও সাম্প্রদায়িকতার স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, পাঠাগার আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক চেতনা জাগিয়ে তুলতে হবে।’

সভায় বাংলাদেশ বেসরকারি গণগন্থাগার পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের সহিংসতার যেন পুনরাবৃত্তি না হয়, এজন্য নৈতিক গুণসম্পন্ন পাঠক তৈরি করতে হবে। পাঠক সমাজের এ আন্দোলনের ধারা জারি রাখতে হবে।’

প্রতিবাদ সভা ও পদযাত্রায় বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন, অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ শফিকুর রহমান, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য পাঠাগারের উদ্যোক্তা শেখ সহিদুল ইসলাম, কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভা ও পদযাত্রায় সারা দেশের গ্রামীণ গণগ্রন্থাগারকর্মী ও সংস্কৃতিকর্মীরাও অংশগ্রহণ করেন। বাংলাদেশ বেসরকারি গণগন্থাগার পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব নাসিম আহমেদ।

 

 

/এসএস/এফএ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম