সন্তানের মৃত্যুতেও এক হতে পারলেন না বাবা-মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৯:১৩আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:১৪

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় সন্তানের মৃত্যুর পরও এক হতে পারেনি বাবা-মা। উল্টো পুরনো বিবাদে হাসপাতালেই তারা ঝগড়ায় লিপ্ত হয়। পুলিশ নিহত শিশুটির লাশ মর্গে রেখে দিয়েছে। বুধবার (৩ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশির  জানান, গত মঙ্গলবার (২ নভেম্বর) রাজধানীর বাড্ডা লিংক রোডে নাভহান হোসেন রাইয়ান (২) নামে এক শিশু পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত হওয়ার পর তার মা নুরজাহান বেগম তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বুধবার (৩ নভেম্বর) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মা-বাবার বনিবনা না হওয়ায় শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতো। বাবা ইমরান হোসেন রুবেল আলাদা বাসায় থাকতেন।  সন্তানের মৃত্যুর খবর শুনে তিনিও ঢামেক হাসপাতালে ছুটে আসেন।

নিহত শিশুর বাবা ইমরান জানান, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন তার স্ত্রী। যা তার পছন্দ ছিল না। এসব নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব। তবে তিনি সময় পেলে সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি যেতেন। 

ইমরান বলেন, সন্তান আহত হয়েছে। সেটাও তারা জানায়নি। মারা যাওয়ার পর জানতে পেরে  হাসপাতালে এসেছি। সেখানে আমার সন্তানের লাশটিও দেখতে দেওয়া হয়নি। তারা পুলিশের উপস্থিতিতেই আমাকে মারধর করে। এ নিয়ে হাসপাতালে হট্টগোল লেগে যায়। পরবর্তীতে হাসপাতালের দর্শনার্থীরা তাদের শান্ত করেন। শিশুর লাশ মর্গে নিয়ে যায় পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) বশির শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। বর্তমানে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  তবে শিশুটির মায়ের পরিবারের কেউ এনিয়ে কথা বলতে রাজি হয়নি। তাদের দাবি, শিশুটির বাবা দায়িত্ব পালন করতেন না।

/এআইবি/এআরআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম