ভাড়ায় অনিয়ম: ৮ বাসের সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৪:৩৬আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৪:৩৬

ভাড়া নিয়ে অনিয়মের কারণে ৮টি বাসকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ নভেম্বর) রাজধানীর কলাবাগানে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই জরিমানা করা হয়।

মৌমিতা পরিবহনের একটি বাসের নারায়ণগঞ্জ থেকে গাবতলীগামী যাত্রী অভিযোগ করেন, তার কাছ থেকে বাসের সুপারভাইজার ৬১ টাকার ভাড়া ৭০ টাকা নিয়েছেন। অভিযোগের প্রমাণ পেয়ে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপির অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। তবে এই সময়ে সিএনজিচালিত কোনও বাস পাওয়া যায়নি।

৮টি বাসে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগের প্রমাণ হলে জরিমানা করা হয়। এছাড়া চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির কাগজপত্র ঠিক না থাকায়ও জরিমানা করা হয়।

ভাড়ায় অনিয়ম: ৮ বাসের সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, গণপরিবহনে বাড়তি ভাড়া বন্ধে আমরা অভিযান পরিচালনা করছি। এখনও নুতন ভাড়ার তালিকা বাসগুলো লাগায়নি। বাড়তি ভাড়াও নিচ্ছে। এজন্য তাদের জরিমানা করা হচ্ছে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম