চাহিদা অনুযায়ী সেট-টপ বক্স পাওয়ার নিশ্চয়তার দাবি ফিড অপারেটরদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৬:৪০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬:৪০

চাহিদা অনুযায়ী সেট-টপ বক্স পাওয়ার নিশ্চয়তাসহ এর ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা মহানগর ক্যাবল টিভি ফিড অপারেটর'স।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে - ক্যাবল টিভি খাতকে শিল্প ঘোষণা করতে হবে, সহজ শর্তে ব্যাংক ঋণের সুবিধার ব্যবস্থা করতে হবে এবং DTH কর্তৃক ডিস লাইনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে এবং সকল প্রকার ব্যঙ্গাত্মক ও সম্মান হানিকর বিজ্ঞাপন বন্ধ করতে হবে।

মানববন্ধনে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নে সরকারের সহযোগিতা চান বক্তারা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নকশি ভিশনের যুগ্ম আহ্বায়ক সেলিম আল মাহবুব রাজু, গ্যালাক্সি ক্যাবল নেটওয়ার্কের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম