ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি চান মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ২২:২৯আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:৩১

সন্তান হারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায় না বলে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে ডিএসসিসি মেয়র তাপস বলেন ‘এ রকম গাফিলতি, কোনও অন্যায় বরদাশত করা হবে না।’

করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে বুধবার (২৪ নভেম্বর) রাতে নগরীর কামরাঙ্গীচরের জাওলাহাটি এলাকায় গণমাধ্যমকে এই অনুভূতি ব্যক্ত করেন তিনি।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আসলে সন্তান হারা পিতা-মাতাকে তো সান্ত্বনা দেওয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্ধি করি, এটা কী রকম বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।’

ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে ডিএসসিসি মেয়র তাপস বলেন ‘এ রকম গাফিলতি, কোনও অন্যায় বরদাশত করা হবে না। এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া আরম্ভ করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং তাদেরকে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে, সেগুলোও আমরা নেবো। যাতে করে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেটাই কামনা করি।’

এ সময় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘মেয়র সাহেব তো আছেন। তিনি খোঁজখবর নেবেন। যে কোনও ব্যাপারে মেয়র  সহযোগিতা করবেন। আমরা সহযোগিতা করবো। মেয়র সাহেব আপনাদের ব্যাপারে যা করার সবই করবেন।’

দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, কাউন্সিলরদের মধ্যে সাধারণ আসনের ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের মো. সাইদুল ইসলাম এবং সংরক্ষিত আসনের শেফালী আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ডিএসসিসির গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম