রাজধানীর মুগদায় আগুনের ঘটনায় দগ্ধ সেফালি বাড়ৈ (৫৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারে। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়ে ছিল।
সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
এর আগে প্রিয়াঙ্কা বাড়ৈ, তার স্বামী সুধাংশু ও ছেলে অরূপ মারা যান। চিকিৎসাধীন ছিলেন প্রিয়াঙ্কা'র মা সেফালী বাড়ৈ, তিনিও মারা গেছেন।
শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার চাকৈর গ্রামের তপন বাড়ৈ এর স্ত্রী সেফালী বাড়ৈ।
উল্লেখ, দগ্ধ প্রিয়াঙ্কা তার স্বামী সন্তান নিয়ে তার বাবা'র বাড়ি মুগদার মাদবর গলিতে বেড়াতে এসেছিলেন। সেখানে গত ২২ নভেম্বর সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় চার জন দগ্ধ হয়েছিল, একে একে সবাই মারা গেলেন।








