সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:১০

শুধু ঢাকা মহানগরে নয়, সারাদেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। একইসঙ্গে সারাদেশের সড়ক দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা মারা গেছেন সেগুলোর তদন্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে তারা।

বুধবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে শিক্ষার্থীদের জন্য ৭২ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন দিয়ে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। চলমান আন্দোলনে নাইম, মঈনুদ্দিনদের তাজা লাশের বিনিময়ে ঢাকা শহরের শিক্ষার্থীরা হাফ পাস পেলো, কিন্তু বাইরের শিক্ষার্থীদের কি হাফ পাস লাগে না?

তারা আরও বলেন, সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন যে, তারা গরিব, খরচ পোষাতে পারছেন না। উল্টো ভর্তুকি চাচ্ছেন। এগুলো তাদের টালবাহানা। মন্ত্রীরা গর্ব করে বলছেন, তারাও হাফ ভাড়া দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীও ’৬৯-এ হাফ ভাড়ার জন্য আন্দোলন করেছেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ১১ দফার প্রথম দফা ছিল হাফ ভাড়া। অথচ তারা সেটা চালু করতে পারছেন না।

সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরা ঢাকার শিক্ষার্থীদের তুলনায় অপেক্ষাকৃত আর্থিকভাবে কম স্বচ্ছল। তাদের পক্ষে পূর্ণ ভাড়া দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে বলবো সারাদেশে সকল ধরনের গণপরিবহনে হাফ পাস দিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি সোহেল মৃধা, অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, রুবেল মাহমুদ, উপ-দফতর সম্পাদক সারোয়ার রহমান মুন্না প্রমুখ।

/জেডএ/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম