রাওয়া ক্লাবে চলছে দুই দিনব্যাপী বইমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৫:২০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:২০

রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে চলছে দুই দিনব্যাপী বইমেলা। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)  আয়োজিত এ মেলা আজ শুক্রবার শুরু হয়েছে। চলবে শনিবার পর্যন্ত।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাওয়া ক্লাব সপ্তমবারের মতো এ আয়োজন করলো বলে জানান আয়োজকরা।

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে যারা লেখালেখি করেন তারা ছাড়াও মেলায় খ্যাতনামা বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করছে। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন এম এ ওয়াদুদ, রাওয়া ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) এবং কর্নেল খালেদা পারভিন।

বইমেলা উপলক্ষে সমাপনী দিন সন্ধ্যায় আয়োজন করা হবে সঙ্গীত সন্ধ্যা।

রাওয়া ক্লাবে চলছে দুই দিনব্যাপী বইমেলা

/আরটি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম