চাকরি জাতীয়করণের দাবিতে গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৫:১৩আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫:১৩

চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন।

রবিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনে করে তারা।

গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেল নির্ধারণ করে দিয়েছিলেন। ১৯৭৬ সালে ধার্যকৃত এই স্কেলটি বাস্তবায়ন করতে তৎকালীন প্রত্যেকটি মহকুমায় নোটিশ জারি করা হয়েছিল। সেই নোটিশ আজ অবধি বাস্তবায়িত হয়নি।'

তিনি বলেন, 'আমরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাসহ ইউনিয়ন পরিষদে কর্মরত আছি। গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্বের সঙ্গে সবসময় কাজ করে আসছে। আমাদের রাত্রিকালীন পাহারায় থাকতে হয়, গ্রাম আদালত পরিচালনার সময় থাকতে হয়, আইনশৃঙ্খলা রক্ষা করতে এবং সকলের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে কাজ করতে হয়।'

তিনি আরও বলেন, 'আমাদের বাহিনীর জন্য জাতীয় বেতন স্কেল অবিলম্বে বাস্তবায়ন করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী অনেককে অনেক কিছু দিয়েছেন, শুধু ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্য আজ কষ্টে আছে। গ্রাম পুলিশদের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেন। তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন।'

মানববন্ধন শেষে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের একটি দল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করতে যান।

মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার মো. মোস্তফা কামালসহ মহাসচিব কমান্ডার এম.এ নাছের, কার্যকরী চেয়ারম্যান কমান্ডার নজরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান কমান্ডার নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমান্ডার আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ কমান্ডার বিশ্বনাথ দাস, অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব কমান্ডার মোঃ বেল্লাল হোসেন ও গ্রাম পুলিশের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান