স্ত্রীসহ করোনায় আক্রান্ত ডিএসসিসি মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্টস
১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:০৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া ডিএসসিসি মেয়রের গানম্যান শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। আগামীকাল শুক্রবার সন্তানকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দেন তিনি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রেজাল্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার ছেলেকে নিয়ে মেয়রের লন্ডন যাওয়ার কথা ছিল। এ জন্য তিনি করোনা টেস্ট করান। কিন্তু আজ তার পজিটিভ রেজাল্ট আসে। তিনি সকাল থেকে অফিস করেছেন। এখন বাসায় চলে যাচ্ছেন। তার হালকা কাশিও রয়েছে।

তিনি আরও জানান, এর আগে তার দুই ছেলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তাদের রেজাল্ট নেগেটিভ আসে। বর্তমান তিনি ও তার স্ত্রী আক্রান্ত হয়েছেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান