রাজধানীতে স্বাস্থ্যবিধি মেনে চলা তদারকিতে পুলিশ, ১১ জনকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৭:২০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:২০

সরকারি নির্দেশনা বাস্তবায়নে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার বিষয়টি তদারকি করতে মাঠে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা ও থুতনিতে মাস্ক ঝুলিয়ে রাখার কারণে ১১ জনকে সব মিলিয়ে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখনও মানুষ মাস্ক না পরার বিষয়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আমরা যতটুকু সম্ভব লোকজনদের সচেতন থাকার কথা বলছি। নতুন সরকারি নির্দেশ মেনে মাস্ক পরে চলাফেরার পরামর্শ দিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে না চলা লোকজনকে সতর্ক করছি।’

স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী