ভারী যানবাহনের চালক নিয়োগে ব্যবহারিক পরীক্ষা নিলো ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৯:২৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসিতে ভারী যানবাহনের চালক নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ জানুয়ারি) দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান ও মহাব্যবস্থাপক (পরিবহন) বিপুল চন্দ্র বিশ্বাসের উপস্থিতিতে নগর ভবন প্রাঙ্গণে এই ব্যবহারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর  ভারী গাড়ির জন্য  ৩২ জন চালক নিয়োগের লক্ষ্যে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে ডিএসসিসি। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৩৪ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর ১৩৭ জনের আবেদনপত্র সঠিক হিসেবে বিবেচিত হয়।  সেখান থেকে সোমবার ৬০ জনকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। তাদের মধ্যে আজ  ৫০ জন ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাকি ৭৭ জনকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে।

আজকের ব্যবহারিক পরীক্ষা প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সকল বিভাগ মিলিয়ে ভারী যানবাহন চালকের যে শূন্য পদ রয়েছে, তা পূরণে মেয়রের নেতৃত্বে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে আজ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।’   

 

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান