নির্যাতন থেকে বাঁচতে পালানোর জন্য ভবন বেয়ে নামলো গৃহকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৫

গৃহকর্ত্রীর নির্যাতনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার ধানমন্ডির একটি বহুতল ভবন বেয়ে তিন গৃহকর্মী পালানোর জন্য বেরিয়ে আসে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ধানমন্ডি ১২/এ নম্বর সড়কের একটি বাড়ির বাইরে তাদের মধ্যে দুই জনকে দেখেই পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর পুলিশ এসে গৃহকর্মীদের ধানমন্ডি থানায় নিয়ে যায়।

জানা গেছে, বাড়িটিতে গৃহকর্মী হিসেবে কাজ করতো রুমা, ঝুমুর ও নূরী। তাদের মধ্যে দুই জনের অভিযোগ, গৃহকর্ত্রী শাইলা হক তাদের মারধর ও অত্যাচার করতেন। এ কারণে আজ সন্ধ্যায় বাসায় কেউ না থাকায় তারা তিন জন একসঙ্গে বারান্দা দিয়ে বেরিয়ে কার্নিশ বেয়ে নিচে লাফিয়ে পালাতে চেয়েছিল। 

পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে দুই গৃহকর্মীকে পেয়ে তাদের নামিয়ে এনে থানায় নিয়ে যায়। বাকি একজনকে পাওয়া যায়নি। 

গৃহকর্মীদের ভবন থেকে লাফ দিতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবায় ফোন করেন (ছবি: নাসিরুল ইসলাম)

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, তিন গৃহকর্মী একসঙ্গে পালাতে ভবন বেয়ে নামছিল। পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। আমাদের ওই এলাকার টহল টিম সেখানে গিয়ে দুই জনকে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকি একজন গৃহকর্মী কোথায় তা জানা যায়নি। তাদের গৃহকর্ত্রীকে ডাকা হয়েছে। উভয় পক্ষের কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করবো।’

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান