রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৯:৩৩আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৯:৩৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তারা হলেন বাড্ডায় কাঠমিস্ত্রি মো. আজমীর শেখ (২৭) ও গুলশানের পরিচ্ছন্নতাকর্মী সখিনা আক্তার (২৮)। সোমবার (৭ মার্চ) সকালে ঘটনা দুটি ঘটে।

ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহত আজমীর শেখের চাচা হারুন শেখ জানান, আজমীর পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। সে গ্রামের বাড়ি পাবনা থেকে একই এলাকার হাফিজ ও টিটুর সঙ্গে কাজের সন্ধানে ঢাকায় আসে। সকালে বাড্ডার হোসেন মার্কেটের সামনে নেমে রাস্তা পার হওয়ার সময় রামপুরামুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং সেখান থেকে সকাল ৬টায় ঢামেকের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত আজমীর শেখ, পাবনা সদর উপজেলার বাউভাঙ্গা গ্রামের কৃষক মো. খাইরুল শেখের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

অপরদিকে, গুলশানের কোকাকোলা মোড়ে রবিবার দিবাগত রাতে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা আক্তার (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

নিহতের স্বামী মো. আলামিন জানান, সখিনা উত্তর সিটি করপোরেশনে ঝাড়ুদার। রাতে কোকাকোলা মোড়ে রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহন হন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপশমা হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সোমবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃতা সখিনা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়পাউরা গ্রামের মো. আলামিনের স্ত্রী। বর্তমান গুলশান নতুনবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ছেলে এক মেয়ে জননী ছিলেন তিনি।

 

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম