ডিএনসিসি-বিকাশ চুক্তি

ঢাকা উত্তরের বাসিন্দারা বাড়ির কর পরিশোধ করতে পারবেন বিকাশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৩:৩৬আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩:৫২

খুব শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনও স্থান থেকে যেকোনও সময় পরিশোধ করতে পারবেন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের উপস্থিতিতে সোমবার (২১ মার্চ) নগর ভবনে ডিএনসিসি এবং বিকাশের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর অঞ্চলের কর্মকর্তারা সনাতন পদ্ধতিতে কর সংগ্রহের বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। তারা বলেন, বাড়তি সময় ও অর্থ ব্যয় না করে দিনে-রাতে যেকোনও সময়, যেকোনও স্থান থেকে কর পরিশোধের সুবিধা থাকায়, এ পদ্ধতিতে কর আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে।

এই চুক্তির আওতায় ডিএনসিসি এলাকার সব বাড়ির মালিক ঝামেলামুক্তভাবে, সহজে, সাশ্রয়ে এবং নিরাপদে কর পরিশোধ করতে পারবেন। কেবল কর পরিশোধই নয়, পর্যায়ক্রমে নাগরিকরা করের পরিমাণও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন।

খুব শিগগিরই বিকাশ অ্যাপ ও ইউএসএসডি চ্যানেল ব্যবহার করে *২৪৭#  ডায়াল করে কর পরিশোধ সেবা নিতে পারবেন গ্রাহকরা। কেবল বাড়ির কর নয়, লাইসেন্স ফি, মার্কেটের ভাড়া, বিজ্ঞাপনসহ ডিএনসিসি’র আয় উৎসের সবগুলো কর বা ফি বিকাশের মাধ্যমে পরিশোধ সেবা চালু হবে অচিরেই। 

 

/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম