শুক্রাবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১০:৪১আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০:৪৩

রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আকাশের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মঙ্গলবার (২২ মার্চ) রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন বলে তার বন্ধুরা জানিয়েছেন। দুই মাস আগে তিনি কম্পিউটার সায়েন্স থেকে অনার্স শেষ করেন।

আকাশ শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনে মেসে থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। বাবার নাম রতন রায়।

মৃতের বন্ধু পংকজ বলেন, ‘মঙ্গলবার রাতে সাড়ে ৩টা পর্যন্ত আমরা সজাগ ছিলাম। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে জানতে পারি, আকাশ ওই ভবনের নিচে পড়ে আছে। তার মুখে হারপিকের গন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সে হারপিক পান করে ৪র্থ তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবিহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান