নিউ মার্কেটে শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে, এলাকা থমথমে

ঢাবি প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ০০:২৮আপডেট : ৩১ মার্চ ২০২২, ০০:৩৭

‘চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয় শিক্ষার্থীদের সংঘর্ষে। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

এর আগে বুধবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে মিরপুর রোডসহ আশাপাশে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজের নর্থ হলের তিন শিক্ষার্থীকে মারধর করে টিচার্স ট্রেনিং কলেজের কিছু শিক্ষার্থী। এরপর তারা হলে এসে অন্যান্যদের ঘটনাটি জানালে নর্থ হলের শিক্ষার্থীরা অন্যান্য হলের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গিয়ে টিচার্স ট্রেনিং কলেজে হামলা শুরু করে। 

নিউ মার্কেটে শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে, এলাকা থমথমে

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা রড, চাপাতি, হকিস্টিক ইত্যাদি নিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ঘেরাও করে ফেলে। সংঘর্ষের একপর্যায়ে ১০টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি অংশ টিচার্স ট্রেনিং কলেজের গেইট ভেঙে ভেতরেও ঢুকে পড়ে কেউ কেউ। অন্যদিকে টিচার্স ট্রেনিং কলেজের ভেতর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরও মিনিট বিশেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে টিচার্স ট্রেনিং কলেজের ভেতর থেকে পাথর নিক্ষেপ করা হয়। পুলিশও টিয়ার গ্যাস নিক্ষেপ করতে করতে পিছু হটে আসে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করা ঢাকা কলেজের শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

পৌনে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ১১টার পর রাস্তার দুই পাশের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে অভিযোগ উঠেছে, সংঘর্ষের সময় বেশ কয়েকজন পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও মারধর করে হেলমেটও কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন বাইক চালকদের কয়েকজন।

নিউ মার্কেটে শিক্ষার্থীদের সংঘর্ষ থেমেছে, এলাকা থমথমে

 

আরও পড়ুন:

শিক্ষার্থীদের সংঘর্ষে নিউ মার্কেট রণক্ষেত্র

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান