শতরূপা জুয়েলার্স ও বেঙ্গল এজেন্সিসকে জরিমানা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১৮:৪৮আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৮:৪৮

অনুমোদনবিহীন বিজ্ঞাপন বোর্ড, বিলবোর্ড, এলইডি বোর্ড স্থাপন এবং তাতে বিজ্ঞাপন প্রচার কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ এপ্রিল) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে কাঁটাবন, হাতিরপুল ও সোনারগাঁও রোডে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনবিহীন বিজ্ঞাপন বোর্ড স্থাপনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় ইস্টার্ন প্লাজার শতরূপা জুয়েলার্স ও সোনারগাঁও রোডে বেঙ্গল এজেন্সিসকে দুই মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অনুমোদনবিহীন বিজ্ঞাপন ব্যানার স্থাপনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় কাঁটাবন মোড়ে গ্রামীণফোন, সোনারগাঁও রোডে আকিজ সিরামিকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যানার অপসারণ এবং সতর্ক করা হয়।             

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ‘করপোরেশন আওতাভুক্ত এলাকায় বিজ্ঞাপন প্রচারের জন্য রাজস্ব বিভাগের বিজ্ঞাপন শাখার অনুমোদন নিতে হয়। সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া কোনও বিজ্ঞাপন বোর্ড, বিলবোর্ড, এলইডি বোর্ড কিংবা স্মার্টবোর্ড স্থাপন এবং তাতে বিজ্ঞাপন প্রচার করা যায় না। তাই, মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে রাজস্ব বিভাগের সহযোগিতায় করপোরেশনের রাজস্ব আদায় নিশ্চিতকল্পে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।’         

সবাইকে রাজস্ব প্রদান উৎসাহিত করা হচ্ছে জানিয়ে মো. মুনিরুজ্জামান আরও বলেন, ‘প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বোর্ড স্থাপনে প্রথমত আমরা সবাইকে করপোরেশনের অনুমোদন ও রাজস্ব বিভাগে রাজস্ব জমাদানের অনুরোধ করছি। যারা তা আমলে নিচ্ছে না, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’      

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান